রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের এমপিও শিট নিয়ে যা বলছে মাদ্রাসা অধিদপ্তর

২৬ মার্চ ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। তবে তিনটি অঞ্চলের (রাজশাহী, রংপুর ও সিলেট) এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘সার্ভার জটিলতার কারণে গতকাল মঙ্গলবার রাজশাহী, রংপুর এবং সিলেট অঞ্চলের এমিও শিট ওয়েবসাইটে আপলোড করা সম্ভব হয়নি। আমরা কাজ করছি। আজ বুধবার দুপুরের মধ্যে এই তিন অঞ্চলের এমপিও শিট ওয়েবসাইটে আপলোড করা হবে।’

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা অধিদপ্তর জানায়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২৫ মার্চের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এমপিওর স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৩০২ তারিখ ২৫-০৩-২০২৫ খ্রিষ্টাব্দ।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9