জানা গেল কামিল পরীক্ষা শুরুর তারিখ

২০ মার্চ ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী ৩ মে ২০২৫ তারিখ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০২৩ শুরু হবে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার পৃথক এক বিজ্ঞপ্তিতে ১৪৯টি কেন্দ্র সম্বলিত একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মাদরাসাগুলোতে সেশনজট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী মে মাসেই ফাজিল অনার্স পরীক্ষাসহ ফাজিল পাস কোর্সেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬