কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব 

২০ মার্চ ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
কওমি মাদ্রাসা শিক্ষার্থী

কওমি মাদ্রাসা শিক্ষার্থী © ফাইল ছবি

কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছ। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-২০৩৫ রূপকল্পে এ প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক বলেন, ‘কওমি মাদ্রাসার উন্নয়নে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদ্রাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে।’

প্রস্তাবনা অনুযায়ী, কওমি মাদ্রাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০ এর অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসাগুলো গ্রেড-১ এ অন্তর্ভুক্ত হবে। ৩০০ এর অধিক শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদ্রাসা গ্রেড-২, ১০০ এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদ্রাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদ্রাসাকে গ্রেড-৪ এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনায় কওমি মাদ্রাসাগুলোকে সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানি চালুর কথা বলা হয়েছ। গ্রেড-১ ভুক্ত কওমি মাদ্রাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে। গ্রেড-২ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা,  গ্রেড-৩ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence