তা’মীরুল মিল্লাতে মাহফুজ আলমের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার

১৪ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার © টিডিসি সম্পাদিত

আজ শুক্রবার (১৪ মার্চ) তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির সাবেক শিক্ষার্থী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আমন্ত্রণ জানানোর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

এদিকে, তার আগমন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। আজ বিকেল ৪টার পর থেকে টঙ্গী পশ্চিম থানার পুলিশের একটি দল মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেয়। প্রশাসনের অনুরোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ।

তিনি বলেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন, তাই আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি।

এদিকে, মাহফুজ আলমের আগমনের বিরোধিতায় কিছু শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও তা’মীরুল মিল্লাত টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক শিক্ষার্থীদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মাহফুজ আলম আমাদের মিল্লাতের সাবেক শিক্ষার্থী। তাকে যথাযথ সম্মান দেখানো উচিত।

উল্লেখ্য, মাহফুজ আলম তা’মীরুল মিল্লাতের একজন প্রাক্তন শিক্ষার্থী। তবে তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মাহফুজ আলমের আগমনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9