মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

১২ মার্চ ২০২৫, ০২:২১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
অভিযুক্ত শিক্ষক আবদুর রহিম

অভিযুক্ত শিক্ষক আবদুর রহিম © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আবদুর রহিমকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্ত শিক্ষকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

সরকারি কৌশলী আনিসুর রহমান জানান, ২০২১ সালে ১৮ মে সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কাঁঠালবাড়িয়া  ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আবদুর রহিম নির্যাতিত ওই ছাত্রকে বাড়ি থেকে মাদ্রাসায় ডেকে আনেন। পরে মাদ্রাসার একটি কক্ষে তাকে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি কাউকে না জানাতে ভয় দেখিয়ে  শিশুটিকে বাসার সামনে রেখে পালিয়ে যায় রহিম। পরে শিশুটি অসুস্থ হয়ে পরলে সে তার বাবাকে ঘটনা জানায় সে।

তিনি আরও জানান, এই ঘটনায় পরদিন শিশুটির পিতা বড়াইগ্রাম থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। আদালত বিচার কাজ শেষে আজ এই রায় দেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9