টাঙ্গাইলে মারকাজু আজিজুল মাদ্রাসায় আগুন 

০৫ মার্চ ২০২৫, ১০:১৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
আগুনের ঘটনা

আগুনের ঘটনা © সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে পৌর এলাকার শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটার দিকে মাদ্রাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 

খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকের কোনো ক্ষতি না হলেও টিনের একটি ভবন, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।

মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, খবর পেয়ে রাত একটার দিকে স্টেশন অফিসার বেলায়েত হোসেনেব নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬