ফেব্রুয়ারির বেতন ইএফটিতে পাবেন মাদ্রাসা শিক্ষকরা, অর্থ লেনদেনে সতর্কতা

০৪ মার্চ ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার টাকা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। ইএফটিতে বেতন পেতে কোনো অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদ্রাসা অধিদপ্তর জানিয়েছে, ‘এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করবে সরকার। শুধু চলমান পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসাগুলো এবার এই সুবিধা পাবে। বাকি মাদ্রাসাগুলোকে ধাপে ধাপে ইএফটিতে সম্পৃক্ত করা হবে। এজন্য এমপিওভুক্ত মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার নাম করে কুচক্রী মহল বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে। যা মোটেও কাম্য নয়। কেউ অর্থ দাবি করলে তাকে থানায় হস্তান্তর করা এবং অধিদপ্তরে তার ব্যাপারে তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘ইএফটির মাধ্যমে বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা  শিক্ষা অধিদপ্তর নিজ উদ্যোগে সংগ্রহ ও যাচাইয়ের পর সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই। তাছাড়া যেসব মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পেতে বিলম্ব হবে, চলমান প্রক্রিয়াতেই তাদের বেতন-ভাতা প্রদানের কাজ অব্যাহত থাকবে। সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9