মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড়

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © লোগো

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ২ মার্চের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১১.০৬.০০২.২৪-১৯০ তারিখ: ২৭/০২/২০২৫ খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ২ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে দেখানো হয় চাকু, পিস্তল ঠ…
  • ২৭ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাবেন লাখে ৫ হাজার টাক…
  • ২৭ জুলাই ২০২৬