ধর্ষণ-সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকা আলিয়ায় বিক্ষোভ 

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সামনে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

এসময় ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদাবাজি, সন্ত্রাসী, দর্শন, হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েই চলেছে এ বিষয়ে প্রশাসনের কোন পদক্ষেপ আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই প্রশাসনিক ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে তার পদত্যাগ করা দরকার।

অনার্স তৃতীয় বর্ষের তাশফিক নামের আরেক শিক্ষার্থী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজ সাত মাস সময় অতিবাহিত করবে কিন্তু সন্ত্রাস,দর্শন, চাঁদাবাজি ও ছিনতাই এর বিরুদ্ধে তাদের কোন কার্যকরী পদক্ষেপ দেখছি না।

তিনি আরো বলেন, দুঃখের বিষয় আজ আমাদের জুলাই বিপ্লবের মতো এই দর্শন সন্ত্রাস ও চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আমরা ছাত্রসমাজ থেকে আর বেশি দিন সময় নিবোনা। যদি চাঁদাবাজ, দর্শন, সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করা না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগে দাবিতে আবারো রাজপথে থাকবে। প্রশাসন এখন পর্যন্ত শিথিল অবস্থানে আছে। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, আমরা অন্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে পারি।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9