বিশ্বখ্যাত আল আজহারে স্কলারশিপ পেলেন ঢাকা আলিয়ার রাকিবুল

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
মো. রাকিবুল ইসলাম

মো. রাকিবুল ইসলাম © সংগৃহীত

বিশ্বের মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকার সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য স্কলারশিপে নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশের মোট ১২ জন শিক্ষার্থী আল আজহার ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট লেভেলে ফুল ফান্ডেন্ড স্কলারশিপে  নির্বাচিত হয়েছেন। 

রাকিবুল  শৈশবে চারজানিয়া জামেয়া ছালেহিয়া মাদ্রাসা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন মেধাবী এই শিক্ষার্থী।  তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন ইছাপুর গ্রামের সন্তান। 

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ হওয়ায় তার অনুভূতি জানিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহর তাআলার প্রতি যিনি আমাকে সমগ্র বিশ্বের ইসলামি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দিয়েছেন। এই অর্জনের পেছনে আমার সম্মানিত পিতা-মাতা ও উস্তাদবৃন্দের দুআ ও পরিশ্রম রয়েছে। সর্বোপরি এ অর্জনে আমি ভীষণ খুশি, পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং দেশবাসীর নিকট দুআ প্রত্যাশী করছি।

এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আশরাফুল কবির বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থী রাকিবুলের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দাখিল ও আলিম স্তরে শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে মুফতি আমিমুল ইহসান হল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হবে।

ম্যাচ জিততে নিজের ভ্রু কেটে ‘নাটক’, সিনেমাকেও হার মানাবে এই…
  • ২৫ মে ২০২৬
একটির দাম ২ লাখ ৮ হাজার উঠেছিল, অন্যটির প্রায় দুই লাখ- মার…
  • ২৫ মে ২০২৬
২১৯ গবেষণার বিপরীতে নতুন ভিসির ১৮— সাইটেশনে একজন ৩ হাজার, আ…
  • ২৫ মে ২০২৬
এক কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স পেলেন ১৫২ জন
  • ২৫ মে ২০২৬
৩ বিশ্বকাপে সফল ভবিষ্যদ্বাণী করার চোখে এবার চ্যাম্পিয়ন হবে …
  • ২৫ মে ২০২৬
নাসির উদ্দিন পাটওয়ারীকে কোরবানির গরুর দড়িতে বাঁধার হুঁশিয…
  • ২৫ মে ২০২৬