ইবতেদায়ি শিক্ষকদের দুই মাসের বেতনের চেক ছাড়

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর-২০২৪ এবং জানুয়ারি-২০২৫ মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে। শিক্ষকরা আগামী ১৩ ফেব্রুয়ারির পর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকগণের ডিসেম্বর/২৪ থেকে জানুয়ারি/২৫ পর্যন্ত মোট ০২ (দুই) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।  শিক্ষক-কর্মচারীগণ বৃহস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) পর সংশ্লিষ্ট ব্যাংক হতে আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০১১.০৭.০০২.২৪-৮৮ ও ৫৭.২৫.০০০০.০১১.০৭.০০২.২৪-৮৮ তারিখ: ১২-২-২০২৫।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950