ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাল আজহারী

২৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
মিজানুর রহমান আজহারী ও শিক্ষকদের আন্দোলন

মিজানুর রহমান আজহারী ও শিক্ষকদের আন্দোলন © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

এদিকে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, পর্যায়ক্রমে সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

এর আগে রবিবার দুপুরে রাজধানীর শাহবাগে ৬ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে ছয়জন আহত হয়েছেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950