ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড ডে মিল চালুর উদ্যোগ

১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থী

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থী © ফাইল ফটো

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়স্থ বিভাগের সভাকক্ষে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করা। ইতিমধ্যে আমার অফিসারকে এ নিয়ে নির্দেশনা দিয়েছি। তারা এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। দ্বিতীয়ত, এসব মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি, অফিসাররা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগির শুরু করবেন।

তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে। ছোট বেলায় আমাদের গ্রামে একটি ইবতেদায়ি মাদ্রাসা ছিল, বর্তমানে সেটি বন্ধ হয়ে সেখানে বাজার বসছে। এসব মাদ্রাসাগুলো বাঁচানোর দরকার।

তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। তা না হলে আমরা উন্নতি করতে পারবো না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ। দেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসায় পড়াতে চান। কাজেই তাদেরকেও মাইনাস করে আমরা চলতে পারবো না। 

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতার নীতিমালা প…
  • ২৮ জুলাই ২০২৬
এলাকাভেদে প্রাথমিক বিদ্যালয়ের সূচিতে পরিবর্তন, যুক্ত হচ্ছে …
  • ২৮ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা 
  • ২৮ জুলাই ২০২৬
নতুন আবাসন নীতিমালার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ…
  • ২৮ জুলাই ২০২৬
দুর্দান্ত দাপটে ফাইনালে বাংলাদেশ
  • ২৮ জুলাই ২০২৬
ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর
  • ২৮ জুলাই ২০২৬