ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক মাসুম

১২ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
সভাপতি আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ

সভাপতি আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ © টিডিসি সম্পাদিত

ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির (ঢাআসাস) ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাস পত্রিকার ঢাকা আলিয়ার প্রতিনিধি আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আওয়ার ক্যাম্পাস টোয়েন্টিফোরের প্রতিনিধি মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। 

আজ রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফুল কবির নতুন কমিটি ঘোষণা করেন। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সিয়াম, প্রচার সম্পাদক মাহবুবুর হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আহমেদ নাইম, মিরাজ হাসান, মহিউদ্দিন সরকার, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, মির্জা ইসমাইল, আরাফাত বিন ইলিয়াছ মনোনীত হয়েছেন।

ঢাআসাস এর সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরো শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।

সমিতির নতুন সভাপতি আরিফুল ইসলাম বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সাংবাদিক সমিতি দল-মত নির্বিশেষে কাজ করবে। কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
  • ২৭ জুলাই ২০২৬
লাইসেন্স ফিরে পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল
  • ২৭ জুলাই ২০২৬
মাছের ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কেটে ফেললেন ইউপ…
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ইংরেজি বিভাগে ভুয়া শিক্ষার্থী ভর্তির ঘটনায় তদন্ত কমিটি…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬