‘১৬ বছর শিক্ষার্থীদের নকলমুখী করার চেষ্টা চালিয়েছে হাসিনা সরকার’

১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বক্তব্য রাখছেন

সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বক্তব্য রাখছেন © সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ভারত থেকে বই ছাপিয়ে দেশের অর্থ বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমরা বিএনপি আমলে নকলমুক্ত আধুনিক একটি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছি, অথচ বিগত ১৬টি বছর শিক্ষার্থীদের নকলমুখী করার চেষ্টা চালিয়েছে হাসিনা সরকার।

আজ শনিবার (১২ জানুয়ারি) বরুড়ার ঘোশবাস দক্ষিণ ইউনিয়নের ভদ্রারপাড় গ্রামে আল-মাদিনা আইডিয়াল মাদ্রাসা আয়োজিত মেধাবৃত্তি ও শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, জিয়া ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরকে হাসিনা সরকার অন্যায়ভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছে, আমরা ক্ষমতায় আসলে এটি পুনরুদ্ধার করবো। একইভাবে সারাদেশে শহীদ জিয়াউর রহমানের নাম যেখানে মুছে ফেলছে, সেখানে শহীদ জিয়া রহমানের নাম লিখে দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে এই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। তাই জেনারেশন জি ও আলফা মিলেনিয়াম জেনারেশনের কথা চিন্তা করে আজকে আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের সাবেক এমপি জাকারিয়া তাহের (সুমন), ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড.মো: মাহবুব আলম, গ্লোবাল ইসলামি ব্যাংকের এসএ ডি পি ম্যানেজার মোহাম্মদ শাহনুর আলম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজীজ লেলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান পলাশ, বাখরাবাদ গ্যাসের ডেপুটি ম্যানেজার মো: শাহপরানসহ প্রমুখ।

অনুষ্ঠানে আল-মাদিনা আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠাতা জাকির হুসাইনের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বৃত্তি দেওয়া হয়।

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9