২০২৫ সালে ৭৫ দিন ছুটি পাচ্ছে মাদ্রাসাগুলো

৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
মাদ্রাসার শ্রেণিকক্ষ

মাদ্রাসার শ্রেণিকক্ষ © সংগৃহীত

সাপ্তাহিক ছুটির বাইরে মোট ৭৫ দিন ছুটি পাচ্ছে দেশের মাদ্রাসাগুলো। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়। ছুটি ছাড়াও ইবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচি ও ছুটি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসায় যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ি ও দাখিল স্তরে অর্ধবার্ষিকী পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

ছুটির তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি চলবে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দিন ছুটি থাকবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এই ছুটি চলবে। 

এছাড়াও বলা হয় মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ক্রয় বা কোনো উৎস থেকে নেওয়া প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিতে হবে আগে থেকে।

কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। কাউকে সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

জাতীয় দিবসে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9