মাদ্রাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বেও ডিসি-ইউএনওরা

২০ আগস্ট ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © লোগো

সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতিদের অপসারণের পর বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদেরও অপসারণ করা হয়েছে। জেলা পর্যায়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিসি ও তাদের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুন : সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, নতুন দায়িত্বে ডিসি-ইউএনওরা

এরআগে সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতিদের অপসারণ করে সে দায়িত্ব ডিসি-ইউএনও-বিভাগীয় কমিশনারদের দেয়া হয়। 

বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ৩০ জুলাই ২০২৬
মেসির অবসরের পরও বিশ্ব ফুটবলে রাজত্ব করবে আর্জেন্টিনা?
  • ৩০ জুলাই ২০২৬
হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬