ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চাইল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

১৮ মে ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে স্কুল-কলেজে যোগদান করা ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ মে’র মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ইমেইলে অথবা ফোন করে তথ্য পাঠাতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এমইএমআইএস সফটওয্যারে কারিগরি ত্রুটির কারণে এপিআই-এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয্যারে পাঠানো যাচ্ছে না।

এমন অবস্থায়, যে সব শিক্ষকরা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ইএমআইএস সফটওয্যারে অনলাইনে আবেদনের জন্য এমইএমআইএস সফটওয্যার থেকে ইনডেক্স কর্তন করেছেন, সে সব শিক্ষকরা আগামী ৩০ মে’র মধ্যে উল্লেখিত ইমেইল বা ফোন নম্বরে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

তথ্য পাঠানোর ইমেইল: memis.cell@gmail.com
ফোন নাম্বার: ০২-৪১০৩০১৯৩, ০২-৪১০৩০১৯৪

 
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’
  • ২৭ মে ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬