তাপদাহ প্রশমনে সব মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালনের নির্দেশ

২৯ এপ্রিল ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

তীব্র তাপদাহ প্রশমন এবং ক্যাম্পাস সবুজায়নের লক্ষে দেশের সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সারা দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে। তীব্র তাপ্রবাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ। 

তীব্র তাপপ্রবাহ প্রশমন ও মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষে মাদ্রাসা সংশ্লিষ্ট গর্ভণিং বডি বা ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সব মাদ্রাসাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’
  • ২৭ মে ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬