আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে

২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
আলিম পরীক্ষা

আলিম পরীক্ষা © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ১০ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আরও ১৫ দিন বেড়েছে ফি জমা দেওয়ার সময়ও। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার অনলাইনের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হলো। ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে ১৩ মে পর্যন্ত।

এতে বলা হয়েছে, সব মাদ্রাসাপ্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষার আবেদন ফরম পূরণের বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে।

সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে।

আরও পড়ুন: আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশনবহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

ফরম ফি কত
আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। ফির টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

 
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9