ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মাদ্রাসায় ক্লাস অনলাইনে

২১ এপ্রিল ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© লোগো

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে রবিবার থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। 

এছাড়াও এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিচের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়। এসব সতর্কতার মধ্যে রয়েছে- দিনের বেলায় যথা সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে বের হলে রোদ এড়িয়ে এবং ছাতা, টুপি/ক্যাপ ব্যবহার করা; প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি/লেবুর শরবত পান করা; ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখা; বেশি অসুস্থতা বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9