মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা আজ

১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা প্রণয়নে  কর্মশালার আয়োজন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে বদলি কোন অধিদপ্তরের মাধ্যমে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। পৃথক দুটি অধিদপ্তরের মাধ্যমে বদলি হবে নাকি মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির কার্যক্রম চলবে সে বিষয়ে কর্মশালায় আালোচনা করা হবে। বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কোনো অনুমতি নিতে হবে না। শিক্ষকরা সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

ওই সূত্র আরও জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিল রেখে বছরের একটি নির্দিষ্ট সময় বদলির আবেদন গ্রহণ চলবে। বদলির ক্ষেত্রে একজন শিক্ষককে বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে অন্তত দুইবছর ইনডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। এমন বিধান যুক্ত করা হতে পারে। এছাড়া কেবল এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।

 
এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬