মাদ্রাসা শিক্ষকদের বদলির কর্মশালা কাল, যে আলোচনা হতে পারে

১৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা প্রণয়নে  কর্মশালার আয়োজন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ কর্মশালায় মাদ্রাসা ও কারিগরি বিভাগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড ও এনসিটিবির কর্মকর্তারা উপস্থিত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে বদলি কোন অধিদপ্তরের মাধ্যমে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। পৃথক দুটি অধিদপ্তরের মাধ্যমে বদলি হবে নাকি মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির কার্যক্রম চলবে সে বিষয়ে কর্মশালায় আালোচনা করা হবে। বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কোনো অনুমতি নিতে হবে না। শিক্ষকরা সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

ওই সূত্র আরও জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিল রেখে বছরের একটি নির্দিষ্ট সময় বদলির আবেদন গ্রহণ চলবে। বদলির ক্ষেত্রে একজন শিক্ষককে বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে অন্তত দুইবছর ইনডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। এমন বিধান যুক্ত করা হতে পারে। এছাড়া কেবল এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9