মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়

০২ এপ্রিল ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২৪) মাসের বেতন-ভাতার এমপিওর চেক, উৎসব বোনাস ও বৈশাখি ভাতার চেক ছাড় হয়েছে। বুধবারের (৩ এপ্রিল) পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সই করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাসার। মঙ্গলবার (২ মার্চ) বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৩ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে, এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

 
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950