মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে, কমেছে স্কুলে

২৮ মার্চ ২০২৪, ১১:৫৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
মাদ্রাসা শিক্ষার্থী

মাদ্রাসা শিক্ষার্থী © ফাইল ফটো

গত চার বছরে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) শিক্ষার্থী কমছে। এই সময়ে মাদ্রাসায় আড়াই লাখ শিক্ষার্থী বেড়েছে। কারিগরি ও ইংরেজি মাধ্যমের স্কুলেও শিক্ষার্থী বাড়ছে।

সরকারের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ‘শিক্ষা পরিসংখ্যান-২০২৩’-এর খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ব্যানবেইসে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের প্রধান শেখ মো. আলমগীর।

ব্যানবেইসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৯২ লাখ তিন হাজার ৪২৭ জন, যা ২০২৩ সালে ৮১ লাখ ৬৬ হাজার ১৮৮ জনে নেমে আসে।

দেশে মোট মাধ্যমিক বিদ্যালয় ১৮ হাজার ৯৬৮টি। এগুলোতে ছাত্রী সংখ্যা বেশি। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৫ শতাংশ এবং ছাত্রী ৫৫ শতাংশ।

একই সময়ে অর্থাৎ ২০১৯-২০২৩ সালে সারা দেশের মাদ্রাসায় (দাখিল ও আলিম) আড়াই লাখের বেশি শিক্ষার্থী বেড়েছে। ২০২৩ সালে মাদ্রাসায় মোট শিক্ষার্থী ছিল ২৭ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ৫৪ শতাংশ ছাত্রী।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, করোনা প্রতিঘাতের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ কারণে অনেক শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করে। এসব শিক্ষার্থীকে ক্লাস রুমে ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950