টেলিভিশনে নাসিদ পরিবেশন করে প্রশংসিত মাদ্রাসা শিক্ষার্থী মুন্তাকীম

২৬ মার্চ ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
আবু মুন্তাকীম ইসলাম মুক্ত

আবু মুন্তাকীম ইসলাম মুক্ত © সংগৃহীত

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নাসিদ পরিবেশন করে প্রশংসিত হয়েছেন মাদ্রাসা ছাত্র আবু মুন্তাকীম ইসলাম মুক্ত। তিনি মাদ্রাসাতুত তারাবিয়া (মোহাম্মদপুর) এর শিক্ষার্থী।

মুন্তাকীম ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের নজরুল ইসলাম সুমন এর পুত্র। পবিত্র রমজান উপলক্ষ্যে পুষ্টি কুরআনের আলো প্রতিযোগিতায় জনপ্রিয় ইসলামিক টিভি উপস্থাপক ডক্টর মোকতার আহমেদ এর পরিচালনায় ইসলামিক নাসিদ পরিবেশন করেন মুক্ত। 

মুক্তর বাবা নজরুল ইসলাম সুমন বলেন, মুক্ত আমার একমাত্র সন্তান। আমাদের পরিবারের ইচ্ছা মুক্তকে বড় আলেম বানাবো। টিভির পর্দায় দেশ ও দশের স্বার্থে ইসলামিক আলো ছড়িয়ে দিবে এমনটা আমাদের প্রত্যাশা ছিল। 

তিনি আরও বলেন,  ছেলের কণ্ঠে এতো সুন্দর নাসিদ শুনে আমরা গর্বিত। আপনারা সকলে আমার সন্তানের জন্য দোয়া করবেন।

মুক্তর পরিবেশন করা নাসিদ ইউটিউবে পোস্ট করা হলে মুহূর্তের মধ্যে ভাইরাল এবং ইতিবাচক  সাড়া পেতে দেখা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আবু মুন্তাকীম ইসলাম মুক্তর আরো সফলতা কামনা করতে দেখা গেছে তার শুভাকাঙ্ক্ষীদের।

কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬
চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা
  • ১৮ জুন ২০২৬
বেলিংহ্যামের দারুণ গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা
  • ১৮ জুন ২০২৬
কেইনের জোড়া গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
বাতুরিনার বজ্রগতির শটে সমতায় ক্রোয়েশিয়া
  • ১৮ জুন ২০২৬