হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ, মাদ্রাসা অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

০৩ মার্চ ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
মাদ্রাসা অধ্যক্ষে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মাদ্রাসা অধ্যক্ষে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত © সংগৃহীত

স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নকল সরবরাহের দায়ে মাদ্রাসা অধ্যক্ষে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মার্চ) সাড়ে ১১টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাকেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন, রাজাপুর আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম (৫৩)। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

তিনি জানান, কেন্দ্রে অবস্থানরত অফিস সহকারী, আয়া এবং কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন। কেন্দ্রে অনিয়মের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণিকক্ষ এবং শিক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। পরে শ্রেণিকক্ষের বাইরে হাতের লিখে রাখা প্রশ্নপত্রের সমাধান পাওয়া যায়। 

জিজ্ঞাসাবাদে জানান যায়, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের প্রিন্টারে ২৫-৩০ কপি হাতে লিখা নকলের প্রিন্ট বের করেছেন। মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের মধ্যে শ্রেণিকক্ষের বাইরে উদ্ধারকৃত হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়। এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।

দোষ স্বীকার করায় রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9