সব মাদ্রাসায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, শুরু ১৮ মার্চ

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

দেশের সব মাদ্রাসায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১৮ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতার সূচিও প্রকাশ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতা। ১৯ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা চলবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের ইভেন্টের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হবে।

সূচি অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা চলবে। এরপর ২৪ মার্চ উপজেলা পর্যায়, ঢাকা মহানগরীসহ ২৫টি থানা পর্যায়ের প্রতিযোগিতা; ২৭ মার্চ ঢাকা মহানগরী পর্যায়ের এবং ২৮ মার্চ অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

 ২১ এপ্রিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা চলছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতার ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950