প্রাথমিক বিদ্যালয়ের পর মাদ্রাসার ছুটিও বাড়ছে

০২ জানুয়ারি ২০২৪, ১১:৫৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে ৭৬ দিন। সে তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম ছুটি থাকায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে তাদের ছুটি ১৬ দিন বাড়িয়ে ৭৬দিন করা হয়েছে। তবে মাদ্রাসার ছুটি ৬০ দিনই রয়েছে বলে অভিযোগ শিক্ষকদের। এবার তাদের ছুটিও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

শিক্ষকরা বলছেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বার্ষিক ছুটির বৈষম্য অনেকদিনের। এবার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৪ বা ৭৬ দিন রয়েছে। সেখানে মাদ্রাসার ছুটি মাত্র ৬০ দিন। একই সিলেবাসে পড়ানোর পরও তারা ১৬ দিন ছুটি বেশি পাচ্ছে। আর মাদ্রাসার শিক্ষকরা ছুটি পাচ্ছেন মাত্র ৬০ দিন।

এ নিয়ে গাইবান্ধাসহ কয়েকটি স্থানের প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন মাদ্রাসাশিক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদ্রাসার ছুটিও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি মঙ্গলবার (২ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্লাস-পরীক্ষার রুটিনসহ বিভিন্ন কারণে ছুটির ভিন্নতা থাকে। তবে মাদ্রাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকার কথা ছিল ৬০ দিন। তবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন বেশি ছুটি থাকায় প্রাথমিকের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন।

এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (৩১ ডিসেম্বর) নতুন এ শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা হয়। এতে ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। এখন মাদ্রাসার শিক্ষকরাও মাধ্যমিক ও প্রাথমিকের সমান ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence