মাদ্রাসা শিক্ষার্থীদের বাধায় মাজার জিয়ারত বাতিল এমপির

২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
মাদ্রাসা সফর ও কবর জিয়ারত কর্মসূচি বাতিল করতে হয়েছে  র আ ম উবায়দুল চৌধুরীকে

মাদ্রাসা সফর ও কবর জিয়ারত কর্মসূচি বাতিল করতে হয়েছে র আ ম উবায়দুল চৌধুরীকে © সংগৃহীত

শিক্ষার্থীদের বাধার মুখে মাদ্রাসা সফর ও কবর জিয়ারত কর্মসূচি বাতিল করতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব পাকিস্তানের দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ প্রয়াত ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের কবর জিয়ারতের কর্মসূচি ছিল মোকতাদির চৌধুরীর।

এ খবর জানতে পেরে সকালে কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তালাবন্ধ প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সংসদ সদস্য মোকতাদির চৌধুরীকে 'খুনি' আখ্যা দিয়ে শ্লোগান দিতে থাকেন।

সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলী আজম মাদ্রাসার সামনে গিয়ে বাঁধার মুখে পড়ে তাৎক্ষণিক সেখান থেকে চলে যান।

শিক্ষার্থীদের শ্লোগানের এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সদস্য কাছন মিয়া ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ৮/১০ জন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমে শিক্ষার্থীদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এতে আরও জোরালোভাবে মিছিল শুরু করেন।

ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রকাশ্যে নানা ধরণের সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য মোকতাদির চৌধুরী। এ কারণে তারা মোকতাদির চৌধুরীর প্রতি সংক্ষুব্ধ।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুবারকুল্লাহ বলেন, ২০২১ সালের মার্চের ঘটনার পর থেকে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক এবং আপত্তিকর কথাবার্তা বলে আসছেন। তিনি নিজের ভুল স্বীকার না করলে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শান্ত করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ায় বড় হুজুরের কবর জিয়ারত কর্মসূচি বাতিল করেন সংসদ সদস্য।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9