আজ থেকে শুরু মাদ্রাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

সারাদেশের মাদ্রাসাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাদ্রাসাগুলোর প্রধানদের সঙ্গে মন্ত্রী আলোচনা করবেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) থেকে এ মতবিনিময় শুরু হবে। প্রথম দিনে খুলনা বিভাগের মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী।

রবিবার (১০ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি ৮ বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

এতে বলা হয়, ২০২৩ সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মতবিনিময় সভার সূচি অনুযায়ী-১১ ডিসেম্বর খুলনা, ১২ ডিসেম্বর ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর বরিশাল, ১৫ ডিসেম্বর রংপুর, ১৭ ডিসেম্বর রাজশাহী, ১৮ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট, ১৯ ডিসেম্বর চট্টগ্রাম এবং ২০ ডিসেম্বর ঢাকা বিভাগের মাদ্রাসাপ্রধানদের অংশ নিতে হবে।

নির্ধারিত সূচি দেখে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে সব প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিকভাবে জুম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সংযুক্ত থাকতে হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনস্থ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একইভাবে ভার্চুয়াল বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষাক্রম বাস্তবায়ন, শিক্ষাক্রম বিরোধী আন্দোলন, শিক্ষকদের প্রশিক্ষণ, অভিভাবক সমাবেশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার, প্রত্যে…
  • ২৭ মে ২০২৬
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত
  • ২৭ মে ২০২৬
ফ্রান্স যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
  • ২৭ মে ২০২৬
মুসলিম শিক্ষার্থীদের জন্য ৩ গরু ও ননমুসলিমদের জন্য ছাগল কুর…
  • ২৭ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় ভবন হবে ‘ভার্টিক্যাল পদ্ধতি’ অনুসরণ করে
  • ২৭ মে ২০২৬
জার্মানির আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা কর্মসূচিতে অংশ নিচ্ছে…
  • ২৭ মে ২০২৬