আগামীকাল থেকে মাদরাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু

১০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মাদরাসাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামীকাল ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এ মতবিনিময়। যা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। রবিবার (১০ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত, নন-এমপিওভুক্ত দাখিল, আলিম, ফাজিল এবং কামিল মাদরাসার প্রধানদের সঙ্গে ২০২৩ সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চ্যুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মতবিনিময় সভার সূচি হলো—
১১ ডিসেম্বর খুলনা, ১২ ডিসেম্বর ময়মনসিংহ, ১৩ ডিসেম্বর বরিশাল, ১৫ ডিসেম্বর রংপুর, ১৭ ডিসেম্বর রাজশাহী, ১৮ ডিসেম্বর কুমিল্লা ও সিলেট, ১৯ ডিসেম্বর চট্টগ্রাম এবং ২০ ডিসেম্বর ঢাকা বিভাগ।

প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে নির্ধারিত সূচি দেখে সব প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিকভাবে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সংযুক্ত থাকতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনস্থ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একইভাবে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন।

একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গি…
  • ২৭ মার্চ ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ২৭ মার্চ ২০২৬
দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৭ মার্চ ২০২৬
এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
  • ২৭ মার্চ ২০২৬
ব্রাজিলকে হারাল ফ্রান্স
  • ২৭ মার্চ ২০২৬
উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল ইতালি
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence