১২৮ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের সাইফ

২০ নভেম্বর ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
সাইফ

সাইফ © সংগৃহীত

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদ্রাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে বৃহস্পতিবার  (১৬ নভেম্বর) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

সাইফের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মাহমুদ। এতো অল্প সময়ে সাইফ মাহমুদের কোরআন হিফজের বিষয়টি অনেককেই অভিভূত করেছে। দারুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা এনামুল হক বলেন, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাসুদুর রহমানের কাছে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে সাইফ। আমাদের মাদরাসা থেকে এর আগে ৬ মাস, ৭ মাস কিংবা ৯ মাসে অনেকের হাফেজ হওয়ার নজির রয়েছে। তবে মাত্র চার মাস ৮দিনে হাফেজ হওয়ার ঘটনা এটিই প্রথম।

সাইফের শিক্ষক হাফেজ মাসুদুর রহমান বলেন, সাইফ খুব মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষেও বেশ মনযোগী। তাকে খুব সহজেই মাখরাজ, সিফাত, মদ্দ, গুন্নাহ, লাহান শেখানো গিয়েছে। তার মেধার পাশাপাশি মনোযোগের কারণেই সহজেই সফল হতে পেরেছে। ভবিষ্যতে সে বহুদূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। 

শিশু হাফেজ সাইফ মাহমুদের বাবা আব্দুল্লাহ মাহমুদ বলেন, স্বপ্ন ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাব। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন এতো কম সময়ে পূরণ করবেন জানা ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া, মাদ্রাসার হুজুরদের কাছে আমি ঋণী। তাদের একান্ত প্রচেষ্টায় আমার ছেলে মাত্র চার মাসে কোরআনের হাফেজ হয়েছে।

গোলের পর কেন কেঁদেছিলেন মেসি, সামনে এলো আসল কারণ
  • ১৮ জুন ২০২৬
বাবা মুক্তিযুদ্ধে শহীদ বলে ভাইরাল সেই জামায়াত এমপির পিতা এখ…
  • ১৮ জুন ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
সরকারি হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রি, নারী আটক
  • ১৮ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
  • ১৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৮ জুন ২০২৬