দাখিলের ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর

১৮ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

আগামী বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর থেকে। ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জরিমানাসহ ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। 

বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে মোট ২ হাজার ৩০৫ টাকা। সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ টাকা। 

পুরো বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ নভেম্বর শেষ হবে। আর ১০০ টাকা বিলম্ব ফিসহ ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দাখিলের ফরম পূরণ করা যাবে। আর জরিমানা দিয়ে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফি জমা দেয়া যাবে।

দাখিল পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে। 

কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
‘চাকরি চলে গেলে কখনও কি গ্রামের সবাইকে কাঁদতে দেখেছেন?’
  • ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence