৪ দিনের মাথায় আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
আলিয়া মাদ্রাসা

আলিয়া মাদ্রাসা © ফাইল ছবি

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির ওপর কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়েছ এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ এনে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। এর চার দিনের মাথায় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬