মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০২ অক্টোবর ২০২৩, ১১:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

গাজীপুর মহানগরের পূবাইল এলাকার একটি মাদ্রাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) রাতে পূবাইলের মাজুখান পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম নুসরাত জাহান জাইমা (১৩)। সে ময়মনসিংহের পাগলা থানার মাখল এলাকার নুরুজ্জামান খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাতের পরিবার পূবাইলের হারবাইদ এলাকায় ভাড়া বাসায় থাকে। সে মাজুখান পূর্বপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসার আবাসিকে থেকে পঞ্চম শ্রেণির কিতাব বিভাগে লেখাপড়া করতো। রোববার পড়া না পারায় শিক্ষক তাকে শাসন করেন। পরে রাতে নুসরাতকে সহপাঠীরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে মাদ্রাসা ভবনের পঞ্চম তলায় একটি কক্ষের দরজা বন্ধ দেখে তারা শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে নুসরাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুসরাত আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬