ভুয়া তথ্য দিয়ে আবেদন করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ঘোষণা

০২ অক্টোবর ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

কোনও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ভুল, অসত্য তথ্য, ভুয়া সুপারিশ দিয়ে আবেদন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ব্যবস্থা নেবে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

রবিবার (১ অক্টোবর) অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে দেশের এমপিওভুক্ত সকল মাদ্রাসার প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে ভুল তথ্য না পাঠাতে সতর্ক করা হয়েছে।

আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের এমইএমআইএস সফটওয়্যারে আবেদন দাখিল করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে, অধিকাংশ মাদ্রাসার এমপিওশিটে শিক্ষক-কর্মচারীদের বিষয় ও পদবি উল্লেখ নেই। যার ফলে নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করতে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমপিওশিটে সকল শিক্ষক-কর্মচারীর পদবি এবং বিষয় মুদ্রিত না থাকায় জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করতে জটিলতা নিরসনের লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিওশিট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং বিধি মোতাবেক পদবি ও বিষয় নির্ধারণ করে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীর সইযুক্ত সর্বশেষ এমপিওশিটের অনুরূপ কপি প্রয়োজন।

অফিস আদেশে আরও বলা হয়, ভুল, অসত্য তথ্য, ভুয়া সুপারিশ দিয়ে আবেদন না করার বিষয়ে সবাইকে সর্তক করা হলো। কোনও প্রতিষ্ঠান ভুল, অসত্য তথ্য, ভুয়া সুপারিশ দিয়ে আবেদন করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের ছেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence