অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা আলিয়া মাদ্রাসার হল

০১ অক্টোবর ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার একটি হল

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার একটি হল © সংগৃহীত

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) সরকারি মাদ্রাসাটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরইমধ্যে শিক্ষার্থী ছাড়া হল দুটিকে সিলগালা করে দিয়েছে মাদ্রাসা প্রশাসন। 

মাদ্রাসার অধ্যক্ষ এবং হল সুপারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। হল বন্ধের কারণ হিসেবে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের সকাল ৮ টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।

আরও পড়ুন: ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি

এর আগে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। পরদিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়- এমন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের ছেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence