দুই মাসের মাথায় স্থগিত আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের কমিটি

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM

© ফাইল ছবি

রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা  ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটি হওয়ার মাত্র দুই মাসের মাথায় এ কমিটি স্থগিত করা হলো। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত করা হলো।

এর আগে, চলতি বছরের ২০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর (দক্ষিণ) এর আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম বরকতকে একবছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬