৫ অক্টোবরের মধ্যে মাদরাসা শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের তালিকা পাঠানো নির্দেশ দিয়েছে অধিদপ্তর।  
 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম-নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণ শিগগির শুরু হতে যাচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের ইআইআইএন-ধারী ও ইআইআইএন-বিহীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন ও খণ্ডকালীন বিষয়বিভিত্তিক শ্রেণি শিক্ষকদের তালিকা প্রয়োজন।
 
আগামী ৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া লিংকের মাধ্যমে তালিকা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‘আওয়ামী আমলে শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবরা…
  • ২৭ মার্চ ২০২৬
৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence