কপাল খুলছে ফাজিলে তৃতীয় বিভাগ পাওয়া সহকারী মৌলভীদের

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

ফাজিল পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া নিবন্ধনধারীদের সহকারী মৌলভী পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ে আবেদন করেছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে তাতেও সমাধান হয়নি। অবশেষে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কপাল খুলতে যাচ্ছে তৃতীয় বিভাগ পাওয়া নিবন্ধনধারীদের।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক পরিপত্রের আলোকে ফাজিলে তৃতীয় বিভাগ পাওয়া নিবন্ধনধারীদের সহকারী মৌলভী পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়নি। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণার কারণে তাদের চূড়ান্ত সুপারিশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় ‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলের শিক্ষকরা তৃতীয় বিভাগ পেয়ে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলে মাদরাসার শিক্ষকরাও পাবেন। শিক্ষায় কোনো বৈষম্য মেনে নেওয়া হবে। সহকারী মৌলভীর নিয়োগ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি সমাধান হয়ে যাবে।

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সহকারী মৌলভী পদে নিয়োগ প্রত্যাশীরা। তারা বলছেন, দ্রুত শিক্ষামন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন করে তাদের নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হোক।

পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950