মাদ্রাসা শিক্ষকদের রাজশাহী বিভাগীয় সমাবেশ শনিবার

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী বিভাগের শিক্ষকদের সমাবেশ আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বোয়ালিয়ার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায় এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী বিভাগের সকল মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অংশগ্রহণে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজশাহীতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা” শীর্ষক রাজশাহী বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ আয়োজন করা হয়েছে। 

সমাবেশে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সমাবেশে রাজশাহী বিভাগের সকল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950