মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড়

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন তারা।

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৩ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে তারিখে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে শিক্ষক- কর্মচারীরা আগামী ১২ আগস্ট  পর্যন্ত ব্যাংক হতে আগস্ট মাসের বেতন- ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বাবা মুক্তিযুদ্ধে শহীদ বলে ভাইরাল সেই জামায়াত এমপির পিতা এখ…
  • ১৮ জুন ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
সরকারি হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রি, নারী আটক
  • ১৮ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
  • ১৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৮ জুন ২০২৬
গল্পটা এখনো শেষ হয়ে যায়নি: রোনালদো
  • ১৮ জুন ২০২৬