দাখিলে বৃত্তি পেলে ১ হজার ৩৫০ শিক্ষার্থী, তালিকা প্রকাশ

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
শিক্ষার্থী এবং লোগো

শিক্ষার্থী এবং লোগো © ফাইল ফটো

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের ৬০০ জনকে মেধাবৃত্তি এবং ৭৫০ জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

রোববার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা।আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

দাখিলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

ট্যাগ: দাখিল
দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, বস্তা তল্লাশি করে যা মিলল
  • ০১ আগস্ট ২০২৬
আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন
  • ০১ আগস্ট ২০২৬
যশোরের ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ
  • ০১ আগস্ট ২০২৬
চুক্তির আগে নতুন মোড়, ভোজিনিয়াকে চায় মরক্কোর ক্লাব
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬