কসবায় পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৩০ জুন ২০১৮, ০১:৪৩ PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে মনির (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আড়াইবাড়ি এলাকার নূরানীয়া ইকরা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনির ওই মাদ্রাসা ছাত্র ছিল।

মাদ্রাসা সূত্রে জানায়, মনির উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

মনিরের সহপাঠীরা জানায়, শুক্রবার বিকেলে খেলাধুলার পর মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সে। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠে।

জেলার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬