হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মুফতি খলিল আহমদ

০৩ জুন ২০২৩, ০৮:০৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিলক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী

হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিলক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী © ফাইল ছবি

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক হিসেবে আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীকে মনোনীত করা হয়েছে। একই মাদ্রাসাটির সাথে ছদরে মুহতামিম (উপদেষ্টা) মনোনীত হয়েছেন শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। 

আজ শনিবার (০৩ জুন) মজলিসে শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের মনোনীত করা হয়েছে। এ ছাড়া নায়েবে মুহতামিম (ভাইস প্রিন্সিপাল) মনোনীত হয়েছেন শোয়াইব জমিরি।

গতকাল শুক্রবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। শনিবার মাগরিবের পর জানাজা শেষে তাকে প্রয়াত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর পাশেই সমাহিত করা হয়েছে।

মাওলানা ইয়াহইয়া ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬