কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে দায়িত্ব জানিয়ে দিল মাদ্রাসা অধিদপ্তর

০৪ মার্চ ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়নকৃতদের নতুন শাখায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, গবেষণা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মো. শাহীনুর রহমানকে প্রশাসন শাখায়, সংযুক্ত: অডিট ও আইন সহকারী পরিচালক বেনজীর আহমেদকে গবেষণা ও উন্নয়ন, সংযুক্ত: প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনকে সরকারি ও সিনিয়র মাদ্রাসায়, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনকে দাখিল ও এবতেদায়ী শাখায়, গবেষণা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক নাদিয়া মাহমুদকে অডিট ও আইন শাখায় পদায়ন করা হয়েছে।

এছাড়া সিলেট অঞ্চলের পরিদর্শক ড. আবুল কালাম আজাদকে ময়মনসিংহ অঞ্চলের পরিদর্শক হিসেবে, সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখা-০১ শাখার কর্মকর্তা বাদশা মিয়াকে রংপুর অঞ্চলের পরিদর্শক, বরিশাল অঞ্চেলের পরিদর্শক মুহাম্মদ সাজিদুল হককে ঢাকা অঞ্চল এবং রংপুর অঞ্চলের পরিদর্শক লিপি রানীকে সিলেট অঞ্চলের পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬