‘স্মার্ট বাংলাদেশ গড়তে মাদ্রাসা ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলোচনা সভা

মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলোচনা সভা © টিডিসি ফটো

মাদ্রাসা  শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেছেন, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে মাদ্রাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন গ্রামের মাদ্রাসা গুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাব সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। 

বুধবার ( ২২ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সচিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে আসতে হবে। জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা বর্তমানে মাদ্রাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। এখন গ্রামের মাদ্রাসাগুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাব সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সামনের দিনে এসব সুবিধা আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। যেন মাদ্রাসা শিক্ষার্থীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে। 

আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতা দখলের পর থেকেই ছাত্রলীগের নৈরাজ্য শুরু: নুর

সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খান। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমান।
 
আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন। তিনি বলেন, রাজধানীর পুরনো এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা আলিয়া অন্যতম। তবে সময়ের সাথে সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হলেও অনেকটা পিছিয়ে আছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। এসময় তিনি ঢাকা আলিয়ার আবাসন সংকট, পরিবহন সংকটসহ নানা সমস্যা সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান।  

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার আজিজুল হক জোবায়ের, সাবেক সভাপতি জোবায়ের খান,সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ খান, ইকবাব খান, আনিসুর রহমান ফুয়াদ, মৃধা মেহেদি হাসান, সাদিকুর রহমান, আবু রায়হান, জুয়েল, আজিম উদ্দিন আল আজাদ, মাইফুল নাইম সহ অন্যান্যরা।

তেল না পেয়ে বাগবিতণ্ডা, পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত…
  • ২৯ মার্চ ২০২৬
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা …
  • ২৯ মার্চ ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের ডেডলাইন জানবেন যেভাবে
  • ২৯ মার্চ ২০২৬
তেলের সংকট নাকি সিন্ডিকেটের খেলা? জেলায় জেলায় মজুতের চিত্র
  • ২৯ মার্চ ২০২৬
দুই জেলায় সাড়ে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পাবনায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence