মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশ ইবতেদায়ী শিক্ষকদের

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ © ফাইল ছবি

প্রাথমিক ইবতেদায়ির শিক্ষকদের অধিকতর দক্ষ করতে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসানের স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে অধিদপ্তর। কোর্সে ছয়টি মডিউল ও প্রতিটিতে ৩-৫টি লেসন রয়েছে। প্রতিটি পাঠে পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা (পিডিএফ), স্ব-মূল্যায়ন (কুইজ), মতামত ও আলোচনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ইবতেদায়ি স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নের নিমিত্ত সব শিক্ষকের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক ইবতেদায়ি স্তর) এর বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ চালু হয়েছে।

সরকারি, বেসরকারি ইবতেদায়ি মাদরাসার সব শিক্ষককে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে dpe.muktopaath.gov.bd যুক্ত হয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে অধিদপ্তর।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬