দাখিলের ফরম পূরণের সময় বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
দাখিলের ফরম পূরণের সময় বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

দাখিলের ফরম পূরণের সময় বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত © ফাইল ছবি

চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় শেষবারের মতো বাড়ানো হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় শেষবারের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে প্রথম দফার বর্ধিত সময়ে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ও পরে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিলো।

আরও পড়ুন: দাখিল-আলিমে সেরা শিক্ষার্থীর নাম জানায় না মাদ্রাসা বোর্ড

জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠা পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবেন। প্রতিষ্ঠান প্রধান সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করবেন। এরপর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদরাসা প্রধান দায়ী থাকবেন।

গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসএসসির ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিলো। সে সময় প্রথম দফায় ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় তা ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। শেষবারের মতো ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেলেন দাখিল পরীক্ষার্থীরা।

বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬